শিরোনাম

South east bank ad

নেত্রকোনায় স্থগিত হওয়া কেন্দ্রে ভোট গ্রহন শুরু

 প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুর রহমান, (নেত্রকোনা) :

ব্যালট ছিনতাইয়ের কারণে গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের স্থগিত হওয়া ৬নং বামনগাও মিশনারিজ স্কুলের একটি কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

আজ বৃহস্পতিবার সকাল ৮ থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহন।

স্থগিত হওয়া কেন্দ্রের ভোট গ্রহন সুষ্ঠু করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। আইন শৃংখলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই কেন্দ্রে ৬টি ভোট কক্ষে ২হাজার ৫শত ৯২ জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করছেন।

এদিকে ওই ইউনিয়নের স্থগিত হওয়া কেন্দ্রটির ফল ছাড়া বাকি আট কেন্দ্রের ফল অনুযায়ী নৌকা প্রতীকের প্রার্থীী এবিএম সিদ্দিকুর রহমান ভোট পেয়েছেন ৩ হাজার ৩৩৯ ভোট, ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুল হক পেয়েছেন ৪ হাজার ৪১৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক চানমিয়া দেওয়ানী পেয়েছেন ৪ হাজার ২৭২ ভোট।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: