শিরোনাম

South east bank ad

জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত পেট্রোবাংলা চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন

 প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) নবনিযুক্ত চেয়ারম্যান নাজমুল হাসান।

গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর ২০২১) দুপুরে জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

পেট্রোবাংলা’র চেয়ারম্যান নাজমুল হাসান জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় পেট্রেবাংলার ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: