শিরোনাম

South east bank ad

বকশীগঞ্জে জাতীয় পার্টির সংবর্ধনা

 প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর):

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নব গঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (০৫ ডিসেম্বর ২০২১) বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কার্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্রী জনাব এম এ সাত্তার। উদ্বোধন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ। প্রধান বক্তা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার, এড. আনিসুর রহমান মানিক, আবদুল মালেক, শাহাজাদা চৌধুরী, মিজানুর রহমান মিজান, এড. আদম শফিউল্লাহ।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়ক ছিলেন বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক একেএম হামিদুল্লাহ। সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালন করেন বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও বকশীগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি খোকন আকন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সকল স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: