শিরোনাম

South east bank ad

শহীদ কামারুজ্জামানের সমাধিতে লিটনের শ্রদ্ধা নিবেদন

 প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো):

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নতুন মনোনীত সভাপতিম-লীর সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মহানগরীর কাদিরগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি শহীদ কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সহধর্মিনী মরহুমা জাহানারা জামানের সমাধিতে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এরপর আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে সাথে নিয়ে মহানগর আওয়ামী লীগ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহানগর যুবলীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ, মহানগর শ্রমিক লীগ, রেলওয়ে শ্রমিক লীগ, রাজশাহী মহানগর ছাত্রলীগ, রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সহ জাতীয় চার, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও মরহুমা জাহানারা জামানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদনের সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মো. ডাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে দুপুর ১২টায় শাহ মখুদম (রহ.) এর মাজার জিয়ারত করেন লিটন। পরে রাজশাহী বিশ^বিদ্যালয়ে উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: