মুক্তিযোদ্ধা ইউনুস আলীর ইন্তেকাল
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের লালপুর উপজেলার ভেল্লাবাড়ীয়া নগরকয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন) । গতাকাল বুধবার (২৪ নভেম্বর ২০২১) ভোরে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
যোহর নামাজের পর ভেল্লাবাড়ীয়া ঈদগাহ মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা শোক প্রকাশ করেছেন।


