শিরোনাম

South east bank ad

শিবগঞ্জে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীসহ আহত-৫

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাফ্ফর হোসেনের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থরা। এতে চেয়ারম্যান প্রার্থীসহ ৫জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার আটমূল ইউনিয়নের আটমূল বাজারে এটনা ঘটে।
এ ঘটনায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেনকে দায়ী করেছেন তিনি।

আহতরা হলেন স্বতন্ত্র প্রার্থী মোজাফ্ফর হোসেন, শাহিনুর, মাহফুজ, কামাল ও মিলন। আটমূল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন এবারের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে ভোট করছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার আগে প্রার্থী মোজাফ্ফর হোসেন তার সমর্থকদের নিয়ে মোটরসাইকেলে আটমূল বাজারে গণসংযোগ করার সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেলাল হোসেনের (মোটর সাইকেল প্রতীক) সমর্থকরা অতর্কিতভাবে তাদের ওপর লাঠিসোঠার নিয়ে হামলা চালায়। হামলায় বর্তমান ইউপি চেয়ারম্যানসহ ৫জন আহত হয়েছে।

এ প্রসঙ্গে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাফ্ফর হোসেন বলেন, আটমূল বাজার গণসংযোগ করার সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা আমাকে ও আমার সমর্থকদের উপর হঠাৎ করেই অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমিসহ আমার ৪ জন কর্মী আহত হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেলাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা ভাড়া করে বহিরাগতদের এনে এলাকায় বিশৃঙ্খলা চালিয়ে যাচ্ছেন। তারাই আমার নেতাকর্মীদের ওপর হামলা করেছে।

এব্যাপারে শিবগঞ্জ থানা ওসি সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: