শিরোনাম

South east bank ad

ঝালকাঠিতে কলেজছাত্র রুম্মান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি) :

ঝালকাঠির নলছিটির দপদপিয়া এলাকার কলেজছাত্র রুম্মান হত্যাকারিদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার ঝালকাঠি জেলা প্রশাসক কার্যলয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানবন্ধন করেন রুম্মানের পরিবার ও এলাকাবাসী।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, রুম্মানের মা হেরেনা বেগম, চাচা রুবলে, মামলার বাদী মিঠু বিশ্বাস, হনুফা বেগমসহ কয়েকজন এলাকাবাসী।

বক্তারা বলেন, রুম্মান খুন হওয়ার ১০ মাস অতিবাহিত হলেও মামলার ২২ আসামীর মধ্যে একমাত্র আল-মামুন ছাড়া আর কেউই গ্রেপ্তার নেই। এ সময় কলেজছাত্র রুম্মান হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসির দাবি জানান বক্তারা। মানববন্ধনে রুম্মানের স্বজন এবং ওই এলাকার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, চলতি বছরের ৩ জানুয়ারি সন্ধ্যায় নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট সংলগ্ন দপদপিয়া গ্রামে প্রতিপক্ষের হাতে নির্মম ভাবে খুন হয় বিএ প্রথম বর্ষের ছাত্র আনিসুর রহমান বিশ্বাস রুম্মান। ঘটনার পরদিন নিহত রুম্মানের চাচাতো ভাই মিঠু বিশ্বাস বাদী হয়ে ২২ জনকে আসামী করে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: