নাটোরে ‘শেখ রাসেল দিবস’ পালিত
মো: রবিউল ইসলাম, (নাটোর):
‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এ প্রতিপাদ্য নিয়ে নাটোরে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’ পালিত হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে নাটোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান করা হয়। পরে শেখ রাসেলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়।
দিবসটি উপলক্ষে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নাটোরের জেলা প্রশাসক মো. শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমানসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
অপরদিকে কান্দিভিটুয়াস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করা হয়।
এছাড়া নাটোরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হচ্ছে দিবসটি।


