শিরোনাম

South east bank ad

ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের নতুন কাপড় উপহারে আরকেএফ

 প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি) :

শারদীয় দুর্গা পুজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় সনাতন ধর্মাবলম্বী দরিদ্রদের নতুন কাপড় দিয়েছে রক্ত কণিকা ফাউন্ডেশন ফাউন্ডেশন (আরকেএফ)।

সোমবার সদর উপজেলার মিরাকাঠি বিদ্যালয় চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক, পৌর প্যানেল মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক তরুণ কর্মকার।

বিশেষ অতিথি ছিলেন যুবলীগ নেতা, তরুন সমাজ সেবক ও ব্যবসায়ী ছবির হোসেন। বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক আতিকুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি আশিক লিটন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান সাগর, ঝালকাঠি টিম সাধারন সম্পাদক লুৎফুন্নাহার ঐশি, সাংগঠনিক সম্পাদক কাওসার হোসেন, স্থানীয় মনোজ কুমার মিস্ত্রি। মিরাকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার মজুমদার এতে সভাপতিত্ব করেন।

এসময় সনাতন ধর্মাবলম্বী শতাধিক দরিদ্র, অসহায়, দুস্থ নারী-পুরুষের মাঝে লুঙ্গি ও শাড়ি এবং দুপুরের খাবার বিতরণ করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: