শিরোনাম

South east bank ad

ঝিনাইগাতীর গজনী অবকাশে নব নির্মিত পর্যটন সেবা কেন্দ্র ভবনের উদ্বোধন

 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :

শেরপুর জেলার সীমান্ত ঘেঁষে ঝিনাইগাতীতে পর্যটন বর্ষ উপলক্ষ্যে দেশের কতিপয় পর্যটন আকর্ষণীয় এলাকার পর্যটন সুবিধাদি উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীনে নির্মিত শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশে পর্যটন সেবা কেন্দ্র এর নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

৯ অক্টোবর শনিবার সকাল ১১টায় নব নির্মিত এ পর্যটন সেবা কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (গ্রেড-১) এর চেয়ারম্যান মোঃ হান্নান মিয়া ও শেরপুরের জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদির হাসাম, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার জয়নাল আবেদীনসহ জেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ।

জানা গেছে, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বাস্তবায়নে ও জেলা প্রশাসন, শেরপুরের পরিচালনায় সেবার মান বৃদ্ধিকল্পে ওই ভবনে ওয়াশ রুম, ডেসচেঞ্জ সহ পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন কক্ষ নির্মাণ করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: