শিরোনাম

South east bank ad

ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ফ্রি হার্ট ক্যাম্প শুরু

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল (সাবেক আয়েশা মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতাল) আয়োজন করেছে ফ্রি হার্ট ক্যাম্প। হাসপাতাল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই ফ্রি হার্ট ক্যাম্প চলবে।


এতে বিনা মূল্যে রোগীদের বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দেবেন ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. নাসির উদ্দিন আহমেদ, চিফ কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. খন্দকার কামরুল ইসলাম, সিনিয়র ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এসএম মামুনুর রহমান, কার্ডিওভাস্কুলার ও থোরাসিক সার্জন ডা. মাহ্বুব আহসান, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. সানিয়া হক, মেডিসিন বিশেষজ্ঞ ও ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. এমএ হাসনাত, সহকারী অধ্যাপক (কার্ডিয়াক সার্জারি) ডা. রোমেনা রহমান, স্পেশালিস্ট কার্ডিওলজিস্ট ও সহকারী অধ্যাপক কার্ডিওলজি ডা. শরদিন্দু শেখর রায় এবং স্পেশালিস্ট কার্ডিওলজিস্ট ডা. তাসলিমা আফরোজ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: