শিরোনাম

South east bank ad

গোসাইরহাটে কারেন্ট মশারী জাল জব্দ

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রোমান আহমেদ আকন্দ, (শরীয়তপুর) :

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাশের জঙ্গল বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে ১০ কোটি ৪০ হাজার মিটার কারেন্ট- মশারী জাল ও জব্দ করা হয়েছে। পরে এসব জাল স্থানীয় ম্যাজিস্ট্রেট, মৎস্য কর্মকর্তা, পুলিশ ও কোস্টগার্ড উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রবিবার (১২ আগস্ট) দুপুরে দাশেরজঙ্গল বাজারের মো. মোকলেছ চৌকিদারের দোকানে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসের ফিন্ড এসিট্যান্ড (রাজস্ব) মোঃ নুরুজ্জামান, গোসাইরহাট থানার এসআই মনিরুজ্জামান মনিরসহ পুলিশ ও কোস্টগার্ডের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত বলেন, হিজলা মুলাদীর কোস্টগার্ড উপজেলার দাসেরজঙ্গল বাজারের মোকলেছ চৌকিদারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুটি দোকান থেকে ১০কোটি ৪০ হাজার মিটার কারেন্ট ও মশারী জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৫কোটি ১০লাখ টাকা। পরে উপজেলা চত্তরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশ ও কোস্টগার্ড উপস্থিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: