শিরোনাম

South east bank ad

মালিকানাধীর বসতবাড়ির ভিতর দিয়ে রাস্তা নির্মানের চেষ্টা : ভাংচুর

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে একটি সরকারী রাস্তা জবরদখল ও পাশ^বর্তি এক ব্যক্তির বসতবাড়ির ভিতর দিয়ে রাস্তা নির্মানের চেষ্টার অভিযোগ উঠেছে। সম্প্রতি দলবদ্ধভাবে ওই বাড়িতে হামলা চালিয়ে তাদের সীমানা প্রাচীর, বাথরুম ও গোয়ালঘর ভেঙ্গে ফেলেছে। এঘটনায় ভুক্তভোগীরা মোরেলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান, মোরেলগঞ্জ উপজেলার কিসমত জামুয়া গ্রামের রুহুল আমীন শেখের স্ত্রী আসমা আক্তারের বসতবাড়িতে স্থানীয় আ: খালেক শেখের নেতৃত্বে ২০/২২ জন লোক প্রবেশ করে, তার সীমানা প্রাচীর, বাথরুম ও গোয়ালঘর ভেঙ্গে ফেলে। এসময় প্রতিবাদ করলে তাদের উপর হামলা করে।

আসমা আক্তার অভিযোগ করে বলেন, তাদের বসতবাড়ির কিছু দুর দিয়ে একটি সরকারী রাস্তা ছিল। যেটা মানচিত্রে দৃশ্যমান রয়েছে। কিন্তু প্রভাবশালীরা সেই রাস্তাটি দখল করে ফেলেছে। এখন তাদের বসতবাড়ির উপর দিয়ে রাস্তা নির্মানের চেষ্টা করছে। আ: খালেক শেখের নেতৃত্বে ২০/২২ জন হঠাৎ তাদের বাড়িতে ঢুকে ভাংচুর শুরু করে। তিনি প্রতিবাদ করলে তাকে মারপিট ও শ্লীতাহানীর চেষ্টা করে।

এঘটনায় তার ভাই খান হাফিজ ওমর মোরেলগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছে। এঘটনার পর থেকে একটি মহল তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। এমনকি মাদক বা অবৈধ দ্রব্য তার বাড়িতে রেখে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে তাকে ধরিয়ে দেয়ার কথাও বলে বেড়াচ্ছে বলে দাবী করেন আসমা আক্তার।

আসমা আক্তারের মেয়ে তামিমা আক্তার জানান, তারা বাড়িতে নানার কাছে বসে ছিলেন। এসময় একদল লোক কুড়াল, হাতুরী, শাবল নিয়ে এতে ভাংচুর শুরু করে। এতে সে আতংকগ্রস্থ হয়ে পড়ে। এখনও মনের ভিতর একটা ভয় করছে।

খান হাফিজ ওমর বলেন, তিনি বোনের বাড়িতে ছিলেন। এসময় একদল লোক এসে তাদের হাতে থাকা অস্ত্রপাতি দিয়ে দেয়াল, বাথরুম, গোয়ালঘর ভাঙ্গা শুরু করে। প্রতিবাদ করলে তারা তাদের উপর চড়াও হয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবালণ বাহার চৌধুরী শুক্রবার বিকালে এই প্রতিবেদককে জানান, ‘অভিযোগের পর আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। এলাকার শান্তিশৃংখলা বজায় রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: