প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণে তথ্য প্রতিমন্ত্রী
শামীম আলম, (জামালপুর) :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ আগষ্ট) বিকাল ৬টায় মহাদান ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কর্মহীন দরিদ্র ৪০০ জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী( চাল, ডাল, আলু, তেল) বিতরণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপি।
এসময় উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ন কবির, পৌর কাউন্সিলর শাখাওয়াতুল আলম মুকুল, মহাদান ইউপি চেয়ারম্যান একেএম আনিছুর রহমান জুয়েলসহ আরো অনেকেই।


