সালথায় ইউনিয়ন পর্যায়ে টিকাদান বিষয়ে প্রস্তুতিমূলক সভা
জাকির হোসেন, (সালথা) :
ফরিদপুরের সালথা উপজেলায় ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর টিকাদান কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ আগষ্ট) বেলা ১১ টায় উপজেলা করোনা ভাইরাস টিকাদান কমিটির আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইফতেখার আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসিকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, আগামী ৭ আগষ্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু হবে। ১৮ বছরের উর্ধে যারা তাদের এনআইডি কার্ড সাথে নিয়ে সহজেই সকাল ৯ থেকে ৩টা পর্যন্ত টিকা গ্রহন করতে পারবে। প্রতি ইউনিয়নের সাবেক ১ নম্বর ওয়ার্ডের টিকা কেন্দ্রে থেকে টিকা নিতে পারবে। পর্যায়ক্রমে অন্য ওয়ার্ডেও টিকা দেওয়া হবে।
প্রস্তুতিমূলক সভায় টিকাদান কার্যক্রম সঠিক ও সুন্দরভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।


