শিরোনাম

South east bank ad

পোশাক কারখানা খোলায় যাত্রী চাপ বেড়েছে শিমুলিয়া ঘাটে

 প্রকাশ: ০১ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

কায়সার সামির

রোববার থেকে পোশাক কারখানা খোলাকে কেন্দ্র করেছ শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রী ও ব্যাক্তিগত পারাপারের চাপ বেড়েছে। সকাল হতে নৌরুটের সচল ৮টি ফেরিতে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে পারাপার হচ্ছে শতশত যাত্রী, ব্যাক্তিগত গাড়ি। যাত্রীদের মধ্যে অধিকাংশই পোশাক কারখানার শ্রমিক।

পারাপারে ফেরি চালু থাকলেও একেবারে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে আসা প্রতিটি ফেরিতে ঢাকামুখী যাত্রীদের চাপ রয়েছে। ফেরিতে যাত্রী চাপ ও গাদাগাদিতে আজও উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। এছাড়াও সকাল থেকে যাত্রী পারাপারে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ৮৬টি লঞ্চ চলাচল শুরু করছে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, নৌরুটে ছোটবড় মিলিয়ে ৮টি ফেরি সচল রয়েছে। বাংলাবাজার ঘাট থেকে আগত প্রতিটি ফেরিতেই যাত্রী ও ব্যাক্তিগত গাড়ির চাপ রয়েছে। পোশাক কারখানা খুলছে তাই যাত্রীদের উপস্থিতি বেশি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: