ভোলায় ২৪ ঘন্টায় ১১৯ টি নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা সনাক্ত
সিমা বেগম (ভোলা সদর):
ভোলায় ফের করোনা সংক্রমন বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় ১১৯ টি নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা সনাক্ত হয়। সনাক্তের হার ৫১.১৭।
একদিনে একদিনে সর্বোচ্চ সংক্রামনের এটিউ রেকর্ড। এরআগে জেলায় এরমধ্যে গত ১৪ এপ্রিল একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিলো ৪১ জন।
আজ (১৪ জুলাই) বৃহস্পতিবার সকাল ১১ঃ০০ঘটিকার সময় ভোলা জেলার সিভিল সার্জন কার্যালয় সুত্রে এ তথ্য জানিয়েছে।
সুত্র জানায়, এ পর্যন্ত জেলায় সর্বমোট করোনা সনাক্ত হয়েছে ২ হাজার ২৩৬৭ জনের। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ২ হাজার ৫৯জন। বর্তমানে আক্রান্ত আছে ২৯২ জন। প্রতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ২২জন।
এদিকে জেলায় ২৪ ঘন্টায় সুস্থ্য ১৬ জন, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭ জন।
গত ১৪ মাসে জেলায় মারা গেছে ২৬ জন। যাদের মধ্যে গত ৬ মাসেই ২০ জনের মুত্যু হয়। জেলার সাত উডজেলা থেকে এ পর্যন্ত ১৬ হাজার ৩০১টি নমুনা সংগ্রহ করা হয়েছিলো।
এ পর্যান্ত হোম কোয়ারিনন্টেনে রাখা হয়েছে ১৭ হাজার ৬২৯ জনকে।এদিকে গত দুই সপ্তাহে ধরে জেলায় করোনা সংক্রামনের হার দ্বিগুন হয়েছে।
ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ সিরাজ উদ্দিন জানান, করোনা রোগীদের চিকিৎসায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ১০০ বেড রয়েছে। করোনা ইউনিটে ৮ জন চিকিৎসক ও ৩২ জন নার্স দায়িত্বরত আছেন। এছাড়াও ৩ টি আইসিইউ বেড, ৬ টি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা ও সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস চালু রয়েছে।


