শিরোনাম

South east bank ad

কমিউনিটি ব্যাংক-এর ২৪তম পরিচালনা পর্ষদ সভায় অংশ নিলেন আইজিপি

 প্রকাশ: ২১ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আজ সোমবার (২১ জুন ২০২১ খ্রি.) ঢাকাস্থ পুলিশ হেডকোয়ার্টার্সে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৪তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় কয়েকটি বিনিয়োগের প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
সভায় ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার), অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন এন্ড অপারেশন্স), জনাব আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম, ডিআইজি (হিউম্যান রিসোর্স), জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি ঢাকা রেঞ্জ, ড. শোয়েব রিয়াজ আলম, এ্যাডিশনাল ডিআইজি (ডেভেলপমেন্ট-রেভিনিউ-১), জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, এআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) এবং জনাব মাসুদ খান, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক, জনাব কাজী মশিউর রহমান, স্বতন্ত্র পরিচালক, ড. আব্দুল্লাহ আল মাহমুদ, স্বতন্ত্র পরিচালক এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মসিউল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: