শিরোনাম

South east bank ad

ইনডেন্টিং সার্ভিসেসের ওপর আরোপিত ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার চায় বিআইএএ

 প্রকাশ: ২১ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ইনডেন্টিং সার্ভিসেসের ওপর আরোপিত পাঁচ শতাংশ ভ্যাট অনতিবিলম্বে প্রত্যাহারসহ উৎসেকর অন্যান্য রফতানিকারকের মতো শূন্য দশমিক পাঁচ শতাংশ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিআইএএ)।
চলতি ২০২১-২২ সালের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় এমনটা জানিয়েছে সংগঠনটি। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বর্তমানে ‘ইনডেন্টিং সার্ভিসেস’রফতানি খাত হওয়া সত্ত্বেও ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে ইনডেন্টিং সার্ভিসেসের ওপর পাঁচ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। যা বিদ্যমান মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর পরিপন্থী।
এছাড়া ইনডেন্টিং রফতানি আয়ের পরিমাণ ২৫ লাখ টাকার কম হলে ছয় শতাংশ এবং ২৫ লাখ টাকার বেশি হলে আট শতাংশ হারে উৎসেকর কাটা হয়।যা অন্যান্য রফতানি খাতের মতো শূন্য দশমিক পাঁচ শতাংশ হওয়ার কথা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: