ভোলা জেলা পুলিশ এর মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ভোলা জেলা পুলিশ এর আয়োজনে গতকাল সোমবার সকালে ভোলা পুলিশ লাইন্সে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় মে/২০২১ইং মাসের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যেদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। তিনি মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভায় ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেনকে বেস্ট অফিসার ইনচার্জ হিসেবে ঘোষনা করা হয়। পিআরএল গমণকারী দুই পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা ও উপহার সামগ্রী সহ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী জেলা পুলিশের সদস্যদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ) মোঃ আব্বাস উদ্দিন, সহকারি পুলিশ সুপার (চরফ্যাসন সার্কেল) শেখ সাব্বির হোসেন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) কপিল গাইন, সকল থানার অফিসার ইনচার্জগন, আর আই পুলিশ লাইন্স, ভোলা সহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।


