পঞ্চগড়ে মিনিবাসের ধাক্কায় খাদ্য গুদাম কর্মকর্তা নিহত
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়):
উত্তরের জেলা পঞ্চগড়ের বোদায় মিনিবাসের ধাক্কায় পঞ্চগড় সদরের সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) সুবল কুমার সরকার (৫০) নিহত হয়েছে। রবিবার (৬ জুন) দুপুরে উপজেলার মন্নাপাড়া এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত সুবল কুমার সরকার ঠাকুরগাঁও জেলার দক্ষিন বঠিনা গ্রামের নরেশ চন্দ্র সরকারের ছেলে। পুলিশ জানায়, সুবল কুমান সরকার নিজবাড়ি ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেল যোগে পঞ্চগড় নিজ কর্মস্থলে যাচ্ছিলেন,পথি মধ্যে মন্নাপাড়া নামক স্থানে পৌঁছালে পঞ্চগড় থেকে আসা একটি মিনিবাস তাকে ধাক্কা দেয় মিনিবাসের ধাক্কায় সে রাস্তার পাশে ব্রীজে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসিরা তাকে সেখান থেকে দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। বোদা থানা পুলিশ মিনিবাসটি আটক করলেও মিনিবাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।


