আব্দুল লতিফ মাস্টার আর নেই
এইচ. এম জোবায়ের হোসাইন:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, ত্রিশাল পৌর শহরের ২নং ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল লতিফ মাস্টার (৭০) আর নেই। তিনি শুক্রবার সকাল পোনে ৯টার নিকে পৌর শহরের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
মরহুমের জানাযা নামাজ আছর নামাজ বাদ ত্রিশাল পৌরসভার নুন্দুর খাঁ কেন্দ্রিয় ঈদ গাঁ মাঠে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আলহাজ্ব আব্দুল লতিফ মাস্টারের মৃত্যুতে ত্রিশালের শিক্ষক সমাজ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দর মাঝে শোকের ছায়া নেমে আসে।


