শিরোনাম

South east bank ad

অসহায় বৃদ্ধাকে ঔষধের ব্যবস্থা করে দিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার

 প্রকাশ: ৩১ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বাংলাদেশ পুলিশ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রকার সামাজিক, মানবিক ও উৎসাহমূলক কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন। তারই অংশ হিসেবে পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম সামাজিক দায়বদ্ধতা থেকে একের পর এক গণমুখী কার্যক্রম গ্রহণ করছেন।

প্রতিদিন চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে ব্যক্তিগত বিভিন্ন সমস্যা নিয়ে হাজির হন নানা শ্রেনী পেশার বিভিন্ন বয়সী মানুষ। মোছাঃ ফজিলা বেগম (৬৫) তাদেরই একজন। আজ অশ্রুসিক্ত নয়নে পুলিশ সুপারের সামনে হাজির হয়ে তিনি জানান তার স্বামী সন্তান কেউ নাই। তিনি অন্যের বাড়ীতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে তিনি কিডনির সমস্যাসহ বিভিন্ন শারীরিক রোগে ভুগছেন। আর্থিক অভাবে তিনি তার চিকিৎসা খরচ বহনে ব্যর্থতার কথা পুলিশ সুপার’কে জানান। পুলিশ সুপার অত্যন্ত আন্তরিকতার সাথে শোনেন তার দুঃখ-কষ্টের কথা। পুলিশ সুপার তাকে তাৎক্ষনিকভাবে প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন। তিনি আরো আশ্বস্ত করেন চুয়াডাঙ্গা বাসীর যেকোন প্রয়োজনে পুলিশ সুপারের দুয়ার ২৪ ঘন্টা খোলা আছে।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার বলেন, সমাজের সর্বস্তরের সামর্থবান মানুষ যদি অসহায় সুবিধা বঞ্চিতদের দিকে একটু সুদৃষ্টি দেয়, তাহলে আমাদের সমাজে সুবিধা বঞ্চিতদের মুখেও হাসি ফোঁটানো সম্ভব। এসময়ে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাসহ সকল বিষয়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগীতা কামনা করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: