শিরোনাম

South east bank ad

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকা অর্থায়নের ব্যবস্থা সিটি ব্যাংকের

 প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকা অর্থায়নের ব্যবস্থা সিটি ব্যাংকের

সিটি ব্যাংক পিএলসি সম্প্রতি ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য সিন্ডিকেটেড লোনের মাধ্যমে ২৩৪ কোটি টাকা অর্থায়নের ব্যবস্থা করেছে।

পাশাপাশি ব্যাংকটি ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট ও অংশগ্রহণকারী ঋণদাতা হিসেবেও কাজ করেছে। ঢাকা ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকও এ সিন্ডিকেশনে অংশগ্রহণ করেছে। এছাড়া বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) মেয়াদী লোন অনুমোদন করেছে। সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সম্প্রতি ঢাকার একটি হোটেলে সিন্ডিকেটেড টার্ম লোনের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন, ঢাকা ব্যাংকের এমডি ও সিইও ওসমান এরশাদ ফয়েজ, ইস্টার্ন ব্যাংকের এমডি ও সিইও হাসান ও রশিদ, বিআইএফএফএলের সিইও এসএম আনিসুজ্জামান, ফার ইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আসিফ মঈন ও পরিচালনা পর্ষদের সব সদস্য এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, ‘টাকা সিন্ডিকেশন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে এমন স্বনামধন্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে পুঁজি সংগ্রহ ও সহায়তা করার জন্য একটি কার্যকর প্লাটফর্ম প্রদান করে। আমরা এ লেনদেনের মাধ্যমে ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজকে সহায়তা করতে পেরে আনন্দিত।’

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আসিফ মঈন বলেন, ‘প্রকল্পটি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে এবং ২০২৭ সালের প্রথম দিকে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে, যা আমাদের বাংলাদেশের বস্ত্র ও পোশাক খাতের ক্রমবর্ধমান চাহিদা আরো ভালোভাবে মেটাতে সক্ষম করবে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ সিন্ডিকেটেড লোন ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের চলমান সম্প্রসারণ প্রকল্পে সহায়তা হিসেবে ব্যবহৃত হবে, যার মাধ্যমে কোম্পানিটির উৎপাদন ক্ষমতায় নতুন করে ২৮ হাজার ৫০০ স্পিন্ডল যুক্ত হবে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: