শিরোনাম

South east bank ad

আটোয়ারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন

 প্রকাশ: ৩১ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মাসুদ রানা (আটোয়ারী):

পঞ্চগড়ের আটোয়ারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ মে) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা অনুর্ধ্ব-১৭ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামানের সভাপতিত্বে খেলোয়ার ও দর্শকদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে উপদেশমুলক বক্তব্য রাখেন এবং ফেস্টুন সহ বেলুন উড্ডয়নের মাধ্যমে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থীবৃন্দ সহ খেলা পরিচালনাকারী টিম উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: