শিরোনাম

South east bank ad

অবসরোত্তর ছুটিতে গেলেন সিজিডিএফ মোহাম্মদ জাকির হোসেন

 প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

মোহাম্মদ জাকির হোসেন, সিজিডিএফ (কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স) দীর্ঘ ৩২ বৎসরের অধিক সময় সরকারি চাকুরী শেষে গত ০২ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২০ অক্টোবর, ২০২০ খ্রিঃ রোজ মঙ্গলবার অবসরোত্তর ছুটিতে গমণ করেন। তিনি বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি হিসাববিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণিতে বি.কম (সম্মান) ও এম.কম ডিগ্রি অর্জন করেন। এছাড়া্ও তিনি অষ্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয় হতে এম.বিএ ডিগ্রি লাভ করেন।

উল্লেখ্য নিরীক্ষা ও হিসাব বিভাগে তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি এ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্বভার পালন করেন। সিজিডিএফ হিসেবে যোগদানের পূর্বে তিনি ডেপুটি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিনিয়র) পদে বাংলাদেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়ে কর্মরত ছিলেন। পাবলিক সেক্টর ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টের অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় তাঁর দীর্ঘ দিনের কাজের অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে জাতিসংঘের জনসংখ্যা তহবিল, খাদ্য ও কৃষি সংস্থা এবং ঢাকাস্থ রয়েল নরওয়ে দূতাবাস উল্লেখযোগ্য।

সরকার কর্তৃক প্রণীত স্বাস্থ্য বিধি অনুসরণপূর্বক গত ১৮/১০/২০২০ খ্রিঃ তারিখে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর কর্মময়জীবনের ওপর স্মৃতিচারণমূলক আলোচনা সভা এবং বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সীমিত পরিসরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর উর্দ্ধতন কর্মকর্তাগণের উপস্থিতিতে তাঁর অবসরকালীন জীবনের সার্বিক কল্যাণ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: