শিরোনাম

South east bank ad

সময়ের কষ্টিপাথরে পরীক্ষিত এক দূরদর্শী ও মানবিক নেতৃত্বের নাম শেখ হাসিনা : ওবায়দুল কাদের

 প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সময়ের কষ্টিপাথরে পরীক্ষিত এক দূরদর্শী ও মানবিক নেতৃত্বের নাম শেখ হাসিনা। গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলার পথ অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সকল সদস্যরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের অগ্রযাত্রায় সম্পৃক্ত থাকবে। বঙ্গবন্ধু পরিবার মেধা, সাহস ও সততার প্রতিক, সরকার প্রধান হয়েও অতিসাধারণ জীবন যাপন তাঁকে করে তুলেছে অসাধারণ একজন মানুষ। সন্তানদের গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে দেননি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার প্রধানের সন্তান বলে কোনো প্রশ্রয় পাননি, সৃষ্টি করেনি হাওয়া ভবন।

বিএনপি নিজেদের রাজনৈতিক ইস্যু না পেয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে মাঠ গরমের ব্যর্থ চেষ্টা করে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশ দুঃসময় পার করছে না, দুঃসময় পার করছে বিএনপি। বিএনপি সাম্প্রদায়িক চেতনা লালন করে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহমুদুস সামাদ চৌধুরী এমপি, সদস্য সচিব কে এম শহিদুল্লাহ,আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এদিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী পোশাক বিতরণ করা হয়। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে বলেন, করোনা কালে দলের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়ে যে মহানুভবতার পরিচয় দিয়েছে তা স্মরণীয়।

তিনি বলেন স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ জমাকৃত কমিটি দলীয় সভাপতির সাথে আলোচনা করে ঘোষণা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ,সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: