শিরোনাম

ভিন্ন খবর

ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে: এ বছর আক্রান্ত ১১৩৪, নভেম্বরেই ৫০৭

রাজধানীসহ সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোগী ভর্তির সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নভেম্বর মাসের ২৮ দিনে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী, যা এ বছর একক মাস হিসেবে...... বিস্তারিত >>

আলী যাকেরের মৃত্যুতে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ, দেশের শিল্পকলা ও সাংস্কৃতিক অঙ্গনে আলী যাকেরের অবদান স্মরণীয় হয়ে থাকবে। এছাড়া শোকবার্তায় মরহুমের...... বিস্তারিত >>

দেশীয় উৎপাদনের মাধ্যমেই পেঁয়াজের চাহিদা মেটানোয় রোড ম্যাপ

আগামী চার বছরের মধ্যে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে চায় বাংলাদেশ। এজন্য একটি রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে। এটি বাস্তবায়ন হলে দেশীয় উৎপাদনের মাধ্যমেই পেঁয়াজের চাহিদা মেটানো সম্ভব হবে। কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই) থেকে এ তথ্য জানা...... বিস্তারিত >>

ভয়ংকর হতে পারে অ্যান্টিবায়োটিকজনিত সংকট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অ্যান্টিবায়োটিকজনিত নতুন সংকট কভিডের চেয়ে ভয়ংকর হতে পারে। জীবাণু যেভাবে ওষুধ প্রতিরোধী হয়ে উঠছে তাতে কার্যকর অ্যান্টিবায়োটিকের ঘাটতি এক সময় আরও বড় স্বাস্থ্যবিপর্যয় নিয়ে আসতে পারে। তিনি গতকাল রাতে বৈশ্বিক প্ল্যাটফরম ‘ওয়ান হেলথ...... বিস্তারিত >>

পূর্ণ গতিতে এগিয়ে চলছে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন তৈরির কাজ

করোনা প্রাদুর্ভাব মোকাবিলা করেও পূর্ণ গতিতে এগিয়ে চলছে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন তৈরির কাজ। কাজের গতি বাড়াতে প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে অতিরিক্ত যন্ত্রপাতি ও জনবল। এরই মধ্যে কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৪৫ শতাংশ। কাজের এ ধারা অব্যাহত রাখতে পারলে ২০২২ সালের জুনের মধ্যেই রেল চলাচলের...... বিস্তারিত >>

আর বাকী মাত্র তিনটি স্প্যান

পদ্মা সেতুর ৩৮তম স্প্যান বসানো হয়েছে। শনিবার দুপুরে মাওয়া প্রান্তের ১ ও ২ নম্বর খুঁটির ওপর ১-এ নামের স্প্যানটি বসানো হয়। এর মধ্যদিয়ে সেতুর ৫৭০০ মিটার দৃশ্যমান হয়েছে। অন্যান্য খুঁটির চেয়ে ১ নম্বর খুঁটির গঠন সম্পূর্ণ আলাদা। তাই ১ নম্বর খুঁটিতে ১৬টি পাইল স্থাপন করা হয়েছে।...... বিস্তারিত >>

গার্মেন্টস ভিলেজে ৩ লাখ কর্মসংস্থান

উপমহাদেশের অন্যতম বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। এ শিল্পনগরের ৫০০ একর জমিতে গড়ে তোলা হচ্ছে বিজিএমইএ গার্মেন্টস ভিলেজ। এ পল্লীতে বিনিয়োগ হবে ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। কর্মসংস্থান হবে প্রায় সাড়ে ৩ লাখ মানুষের। ইতিমধ্যে সমাপ্ত হয়েছে গার্মেন্টস ভিলেজের ভূমি...... বিস্তারিত >>

২০২৬ সাল নাগাদ জাহাজ ভিড়বে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে

কক্সবাজারের মাতারবাড়ী এলাকায় গভীর সমুদ্রবন্দর নির্মাণে মাতারবাড়ী পোর্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের জাপানি কনসালটেন্ট নিপ্পন কোয়েইর সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ২০২৬ সাল নাগাদ এ বন্দরে জাহাজ ভিড়বে। এতে দেশের অর্থনীতির সূচক অন্য...... বিস্তারিত >>

৪০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট ক্রয়ের অনুমোদন

পাসপোর্টের বাড়তি চাহিদা মেটাতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ৪ মিলিয়ন বা ৪০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট বুকলেট এবং ৪ মিলিয়ন লেমিনেশন ফয়েল সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের নীতিগত অনুমোদন প্রদান করেছে। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা...... বিস্তারিত >>

তিন মাসে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৭৫ লাখ

মাত্র তিন মাসেই দেশে মোবাইলের নতুন গ্রাহক ৬১ লাখ। এই সময়ে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে ৭৫ লাখ। গত মার্চে দেশে যখন করোনা হানা দেয়, তখন মুঠোফোনের চার অপারেটরের গ্রাহক ছিলো ১৬ কোটি ৫৩ লাখ। ফোনে ইন্টারনেট ব্যবহার করছিলেন সাড়ে ৯ কোটি গ্রাহক। এরপরের তিন মাসে...... বিস্তারিত >>