শিরোনাম

ভিন্ন খবর

মেলার পঞ্চম দিন ২৪১ কোটি টাকা আয়কর আদায়

জাতীয় আয়কর মেলা-২০১৫ এর পঞ্চম দিন রোববার (২০ সেপ্টেম্বর) সারাদেশে ২৪১ কোটি ৭৬ লাখ টাকা আয়কর আদায় হয়েছে। এছাড়া ১ লাখ ৮ হাজার করদাতাকে সেবা ও ২০ হাজার ৯৮৮ জন করদাতা আয়কর রিটার্ন দাখিল (আয়কর বিবরণী) করেছেন। পাঁচদিনে ঢাকাসহ সারাদেশে মোট আয়কর আদায় হয়েছে ১ হাজার ৩৩৮ কোটি ৩৭ লাখ টাকা। ঢাকাসহ সাতটি বিভাগ, ৫১টি...... বিস্তারিত >>

৭০ শতাংশ তরুণ উদ্যোক্তা কর দিতে চায়

দেশের ৭০ শতাংশ তরুণ উদ্যোক্তা কর দিতে চায় বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে আয়কর মেলায় সোস্যাল মিডিয়া রাজস্ব সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের...... বিস্তারিত >>

শঙ্কিত নন টাকার কারবারিরা

রাজধানীর গুলিস্তান শপিং কমপ্লেক্স এলাকায় খোলা আকাশের নিচে সারিবদ্ধভাবে বসে নতুন নোট ‘কেনাবেচা’ করে থাকেন তারা। ছেঁড়া, অচল ও বড় নোট রেখে বাড়তি কিছু টাকার বিনিময়ে নতুন নোট সরবরাহ করে থাকেন নতুন টাকার এসব কারবারি। টাকার এই হাট ছাড়াও গুলিস্তানের সুন্দরবন মার্কেট এলাকা ও মতিঝিল কেন্দ্রীয় ব্যাংকের...... বিস্তারিত >>

মসলার বাজারে আগুন

আসন্ন কোরবানির ঈদের (ঈদুল আজহা) হাওয়া রীতিমতো মসলার বাজারে আগুন লাগিয়েছে। প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে বেড়েই চলেছে মসলার চাহিদা। আর এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ফায়দা লুটছেন। আন্তর্জাতিক বাজারে দাম তুলনামূলক কম থাকলেও কোরবানির ঈদকে সামনে রেখে আমদানিকারকরা মসলার দাম বাড়াচ্ছেন।...... বিস্তারিত >>

রিটার্ন ফরম সহজ করার আহ্বান

রিটার্ন ফরম সহজ করার আহ্বান জানিয়েছেন আয়কর মেলায় আগত করদাতারা। করদাতাদের মতে, ব্যক্তির শ্রেণি ও পেশা অনুযায়ী আলাদা রিটার্ন ফরম থাকা উচিত। ফরমে করদাতার দেয়া তথ্যাদির ছকও পুনর্বিন্যাস করা উচিত। তাহলে করদাতারা নিজেরাই ফরম পূরণ করতে পারবেন। বুধবার আয়কর মেলার প্রথম দিন করদাতাদের সঙ্গে কথা বললে...... বিস্তারিত >>

অভ্যন্তরীণ চাহিদা মেটাচ্ছে দেশে উৎপাদিত পেট্রোল

গ্যাসের উদ্বৃত্ত উপাদান কনডেনসেট দিয়ে পর্যাপ্ত পেট্রোল উৎপাদন হচ্ছে দেশেই। সরকারি-বেসরকারি ১৪টি রিফাইনারি প্ল্যান্টে উৎপাদিত এই পেট্রোল দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটাচ্ছে ২০১২ সাল থেকে। এর ফলে বিদেশ থেকে কোনো পেট্রোল আমদানি করতে হচ্ছে না। তবে রিফাইনারি প্ল্যান্টগুলোর মাধ্যমে দেশের...... বিস্তারিত >>

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আয়কর দিবস

ঢাকা: ‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’ এ প্রতিপাদ্য ও ‘সমৃদ্ধির সোনালী দিন আনতে হলে আয়কর দিন’ স্লোগান নিয়ে পালিত হচ্ছে জাতীয় আয়কর দিবস-২০১৫। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০মিনিটে (১৫ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে দিবস ও র‌্যালির উদ্বোধন করেন অর্থমন্ত্রী...... বিস্তারিত >>

জিডিপিতে ক্ষুদ্রঋণের অবদান ৮ শতাংশ

দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) উৎপাদনশীল খাতে ক্ষুদ্রঋণের অবদান ৫ দশমিক ৭৬ থেকে ৭ দশমিক ৮৫ শতাংশ পর্যন্ত। আর গ্রামীণ অর্থনীতিভিত্তিক জিডিপিতে ক্ষুদ্রঋণের অবদান ৮ দশমিক ১৪ থেকে ১ দশমিক ৯১ শতাংশ। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব মাইক্রোফাইন্যান্সের (আইএনএম) গবেষণায় এ তথ্য উঠে...... বিস্তারিত >>

গ্যাস অপচয় রোধে দরকার মানসম্মত বয়লার

শিল্প কারখানায় বয়লার থেকে স্টিম তৈরির কাজে গ্যাস ব্যবহৃত হয়। এক্ষেত্রে গ্যাসের অপচয় রোধ করতে কারখানায় স্টিমের উৎপাদন ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এ জন্য দরকার মানসম্মত বয়লার। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জাতীয় প্রেসক্লাবের  ভিআইপি লাউঞ্জে ‘বয়লার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনার্জি...... বিস্তারিত >>

ঈদে টিসিবি’র পেঁয়াজ ৫০ টাকা কেজি

ঈদ-উল আযহা উপলক্ষে প্রতি কেজি ৫০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারা দেশে খোলা বাজারে ভোক্তা পর্যায়ে পেঁয়াজ বিক্রি শুরু করবে সংস্থাটি। টিসিবি’র জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলানিউজকে এ তথ্য জানান। পেঁয়াজ...... বিস্তারিত >>