শিরোনাম

ভিন্ন খবর

বৈধভাবে উপার্জিত অর্থ পাচারের কোন প্রয়োজন হবে না: পরিকল্পনামন্ত্রী

‘বাংলাদেশে চলমান উন্নয়ন পরিক্রমা কখনোই থেমে যাবে না। কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহে সমগ্র প্রশাসন, পেশাজীবী, শ্রমজীবী, সুশীল সমাজ, সাংবাদিক, সাহিত্যিক এবং নির্বাচিত জনপ্রতিনিধির সকলেই উন্নয়নের এই ধারায় সম্পৃক্ত হয়েছেন। রাজনৈতিক অঙ্গিকার হিসেবেই বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্য তথা...... বিস্তারিত >>

রোহিঙ্গা এলাকায় ভোটার হতে স্বজনদেরও পরিচয়পত্র লাগবে

নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, দেশের যেসব এলাকায় রোহিঙ্গারা বসবাস করছে সেখানকার জনগণকে ভোটার হতে হলে বাবা-মা, ফুফু এবং চাচার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখাতে হবে। এসব এলাকার জনগণকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ কমিটিও গঠন করা হয়েছে বলে জানান ইসি সচিব। সোমবার...... বিস্তারিত >>

রেমিটেন্স বাড়াতে শিগগিরই ফি কমানো হবে : অর্থমন্ত্রী

দেশে রেমিটেন্স বাড়াতে শিগগিরই ফি কমানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী মাস থেকে ফি কমানোর ইঙ্গিত দিয়ে তিনি বলেন, একটা অভিযোগ আছে- প্রবাসীদের দেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে অনেক বেশি ফি দিতে হয়। এই ফি আমরা কমিয়ে দেব। নাম মাত্র একটা ফি নেয়া হবে। যদি তাতে কিছুটা উন্নতি...... বিস্তারিত >>

স্বাবলম্বী হতে আউটসোর্সিংয়ে ঝোঁক বাড়ছে তরুণদের

সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় অনলাইনে কাজ করে বিদেশি মুদ্রা আয় করার জন্য আউটসোর্সিংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে অনেক তরুণ। বর্তমানে অনেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে আয় করে স্বাবলম্বী হওয়ায় শহর ছাড়িয়ে প্রান্তিক পর্যায়েও তরুণদের ঝোঁক বাড়ছে এ পেশায়। অনলাইনে কাজ করে আয়...... বিস্তারিত >>

লাখো মানুষ পানিবন্দি, পানি বাড়ছে উত্তরেও

সিলেট অঞ্চলে কয়েক লাখ মানুষ পানিবন্দি থাকার মধ্যেই টানা বর্ষণ ও উজানের ঢলে নতুন এলাকা প্লাবিত হচ্ছে; পানি বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা অববাহিকায়। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমবে; তাতে সুরমা-কুশিয়ারার পানি কমে সিলেট বিভাগের...... বিস্তারিত >>

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাজেটোত্তর নৈশভোজ

২০১৭-১৮ অর্থবছরের বাজেটোত্তর নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ নৈশভোজের আয়োজন করা হয়। অর্থ মন্ত্রণালয় আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ প্রধানমন্ত্রীর...... বিস্তারিত >>

ঈদকে কেন্দ্র করে চাঙা হয় গ্রামীণ অর্থনীতি

মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উপলক্ষে নাড়ির টানে গ্রামে ফেরেন রাজধানীবাসী। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সাধ্যমতো অর্থ ব্যয় করেন তারা। ফলে বিভিন্ন মাধ্যমে গ্রামে অর্থের জোগান বাড়ে। ঈদকে কেন্দ্র করে চাঙা হয়ে উঠে গ্রামীণ অর্থনীতি। ঈদুল ফিতরকে কেন্দ্র করে জাকাত, ফিতরার একটা বড় অংশই বিতরণ...... বিস্তারিত >>

অভিজাত এলাকায় নিষ্প্রাণ ঈদবাজার

ঈদের একদিন আগেও রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকার শপিংমল আর দোকানপাটগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষণীয় হলেও অভিজাত এলাকা গুলশান ও বনানীতে বিপরীত চিত্র। কোটি টাকার বিনিয়োগের জনপ্রিয় ব্যান্ডের সব দোকান একরকম ক্রেতাশূন্য। সামান্য দুএকজন ক্রেতার উপস্থিতি ঘটলেই বিক্রেতাদের করুণ আবেদন। মন গলানো সেরকম আবেদনের...... বিস্তারিত >>

আগামী মাসেই কমতে পারে সঞ্চয়পত্রে সুদের হার

কয়েক বছর ধরে ব্যাংকের আমানতে সুদের হার ধারাবাহিকভাবে কমছে। মেয়াদি আমানতে এখন সুদের হার নেমে এসেছে ৫ শতাংশেরও নিচে। এর মধ্যে অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন, কিছুদিনের মধ্যেই কমবে সঞ্চয়পত্রে সুদের হার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রও বলছে, আগামী মাস থেকেই মেয়াদি বিভিন্ন সঞ্চয়পত্রে সুদের হার দেড় থেকে...... বিস্তারিত >>

উপচে পড়া ভিড় সদরঘাটে

নদীপথের ঈদযাত্রায় ছুটি শুরুর একদিন পর শনিবার সদরঘাটে লঞ্চ যাত্রীর উপচে পড়া ভিড় দেখা গেছে। এদিন ভোর থেকে সকাল সাড়ে ৯টার মধ্যে ৩৩টি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে যায় জানিয়ে ঘাট কর্তৃপক্ষ বলছে, শুক্রবারের ঈদযাত্রায় সারা দিনে ঘাট থেকে ১২৫টি লঞ্চ ছেড়েছে, যেখানে স্বাভাবিক সময় দিনে ৬০ থেকে ৬৫ লঞ্চ ছেড়ে যায়। এরপরও...... বিস্তারিত >>