বাংলাদেশ ব্যাংকের প্রণোদনাপ্রাপ্ত ৫২ নারী উদ্যোক্তাকে সম্মাননা দিল ইবিএল
বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রণোদনাপ্রাপ্ত ৫২ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল)।
এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইবিএল হেড অব অ্যাসেট সালেকিন ইব্রাহিম ও ব্রাঞ্চ এরিয়া হেড (চট্টগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। মূলত ‘স্মল এন্টারপ্রাইজ রিফাইন্যান্স স্কিম ফর উইমেন অন্ট্রাপ্রেনিউরস’-এর আওতায় গ্রহণকৃত ঋণ সফলভাবে পরিশোধ করে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রণোদনা পাওয়া এসএমই নারী উদ্যোক্তাদের এ বিশেষ সম্মাননা দেয়া হয়


