ত্রিশালে দুষ্ট মনির গ্রেফতার, এলাকার মানুষের মিষ্টি বিতরন
আব্দুল্লাহ আল ফাহাদ, (ময়মনসিংহ):
ময়মনসিংহের ত্রিশালে দুষ্ট সন্ত্রাসী মনিরকে গ্রেফতার করছে ত্রিশাল থানা পুলিশ।
গতকাল সোমবার (২৪ জানুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদককারবারী, ডাকাত দুষ্ট মনিরকে গ্রেফতার করা হয়। মনির গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে পেয়েছে মানুষ। ডাকাত মনির গ্রেফতারের খবরে এলাকাবাসী মিষ্টি বিতরন করেছেন।
চুরি, ডাকাতিসহ নানা অপকর্মে লিপ্ত ছিল। সে গ্রেফতার হওয়ায় এলাকায় শান্তি বিরাজ করছে। না হলে সব সময় ভয়ে থাকতে হয়েছে কখন কার গরু, ছাগল চুরি করে নিয়ে যায়।
মনিরের যেন কঠিন বিচার হয় প্রশাসনের কাছে এই দাবী জানান এলাকাবাসী।
উল্লেখ্য, দুষ্ট মনিরে অতিষ্ট হয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
গত শুক্রবার বিকালে বালিপাড়া ইউনিয়নের চর মাদাখালি গ্রামের বাসিন্দারা এ বিক্ষোভ করে।বিক্ষোভে শতাধিক লোক একত্রিত হয়ে মনিরের শাস্তি দাবি করেন।
এসময় তারা গণস্বাক্ষর ও মানববন্ধনও করে।


