যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিনকে ঢাকাস্থ ভোলা সমিতির শুভেচ্ছা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের নতুন সচিব মেজবাহ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ঢাকাস্থ ভোলা সমিতির একটি প্রতিনিধি দল। আজ সোমবার (১৭ জানুয়ারী) ঢাকা অফিসার্স ক্লাবে ভোলা জেলা সমিতির নেতৃবৃন্দ।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকাস্থ ভোলা সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: মাকসুদ হেলালি।
এসময় উপস্থিত ছিলেন, সমিতির সাধারন সম্পাদক মো: শহিদুল হক মুকুল, সহ সভাপতি এবিএম মামুন অর রশিদ, যুগ্ম সাধারন সম্পাদক প্রকৌশলী এটিএম মহিউদ্দিন ফারুক ও এস এম মনিরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, সহ সম্পাদক গোলাম রহমান তুহিন ও এমদাদুল হাসান রাফেজ, কৃষি ও মৎস্য বিষয়ক সম্পাদক মো: ছানাউল্লাহ মামুন তালুকদার, মোহাম্মদপুর আঞ্চলিক কমিটির সভাপতি নূরুল ইসলাম কাঞ্চন ও সাধারন সম্পাদক আলহাজ্ব মো: সালাউদ্দিন, উত্তরা আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ সেলিম খান ও সাধারন সম্পাদক মোঃ সাখাওয়াত হোসাইন হালদার, যাত্রবাড়ী আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ জামাল উদ্দিন পাটোয়ারী, মিরপুর অঞ্চলের সভাপতি এমকে বাহাউদ্দিন, কার্যকরি পরিষদের সদস্য মোঃ আমজাদ হোসেন হুমায়ুন, আলহাজ্ব মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রমূখ।


