শিরোনাম

South east bank ad

বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প

 প্রকাশ: ২৭ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :

বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ে বরিশাল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগুম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মতিয়ার রহমান, ডাঃ মোঃ ইব্রাহিম, শিক্ষক নাজমুস সাদাত, ইমা আক্তারসহ বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পে গরিব অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: