রাজবাড়ীতে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত
খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :
বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
৫আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ১আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি দিলসাদ বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এম এম শাকিলুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ মাহাবুর রহমান শেখ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল প্রমুখ।
কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থাপনা করেন রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি।


