শিরোনাম

South east bank ad

ঝালকাঠিতে সাংবাদিকদের মানববন্ধন নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবী

 প্রকাশ: ২০ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান (ঝালকাঠি):

প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তা করে ৫ঘণ্টা আটকে রেখে পুলিশে সোপর্দের প্রতিবাদে, নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের শাস্তির দাবিতে রাজাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, রিপোটার্র্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপুসহ সাংবাদিক নেতৃবৃন্দ। এ মানববন্ধনে রাজাপুর প্রেসক্লাব, রাজাপুর সাংবাদিক ক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক ও সেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করে বলেন, অবিলম্বে তাকে মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: