টিকার দ্বিতীয় ডোজ নিলেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী
বিশ্বময় ছড়িয়ে থাকা প্রাণঘাতী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করলেন গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী । আজ মঙ্গলবার তিনি টিকা নেন। গত ৮ এপ্রিল দেশব্যাপী করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি তিনি প্রথম ডোজ গ্রহণ করেন। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে কোভিড ১৯ পজিটিভ হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সুদীপ কুমার চক্রবর্তী।
করোনাকালের সুচনালগ্নে সম্মুখযোদ্ধা হিসেবে সর্বোচ্চ স্বাস্থ্যঝুঁকি নিয়েও সংক্রমণ প্রতিরোধে ব্রতী হয়েছিলেন সুদীপ কুমার চক্রবর্তী। তার নেতৃত্বে কর্মহীন নিম্ন আয়ের নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত যারা হাত পাততে পারেন না এরকম প্রায় ৩০ হাজার পরিবারের বাসায় খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয় । করোনাভাইরাস আক্রান্তদের হাসপাতালে পাঠানো, লকডাউন-কোয়ারেন্টিন নিশ্চিত, মৃত রোগীদের সৎকার ব্যবস্থাকরণেও এগিয়ে ছিলো গুলশান বিভাগে।
নিজের ফেসবুক প্রোফাইলে গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী স্টাটাসের মাধ্যমে জানিয়েছেন :
কোভিড প্রতিরোধী ২য় ডোজের টিকা গ্রহণ করে নূতন করে উদ্বুদ্ধ, নিবেদিত, আত্মবিশ্বাসী ও অনুপ্রাণিত।
সকৃতজ্ঞ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী
- সবার জন্য টিকার ব্যবস্থার জন্য।
কুর্নিশ জানাই মহীয়সী ড. সারা গিলবার্ট - অক্সফোর্ড এ্যাস্ট্রাজেনেকা টিকা উদ্ভাবনের জন্য।
ধন্যবাদ সিরাম ইনস্টিটিউট - কোভিশিল্ড টিকা প্রস্তুত ও সহজলভ্য করার জন্য।


