শিরোনাম

South east bank ad

রাজধানীতে ট্রাফিক পুলিশের সহায়তায় ছিনতাইকারী গ্রেফতার

 প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

রাজধানীর গুলিস্থান মেয়র হানিফ ফ্লাইওভার ট্রাফিক পুলিশ বক্সের নিকট হতে ছিনতাই করে পালানোর সময় একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগের সার্জেন্ট হাছানুজ্জামান। বুধবার (১৩ জানুয়ারি,২০২১) ১৪.৩০ টায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম- মোঃ আকাশ ওরফে বরিশাইল্লা সাগর (২৫)। এ সময় তার হেফাজত হতে ছিনিয়ে নেয়া কানের স্বর্নের দুল উদ্ধার করা হয়।

মতিঝিল বিভাগের সার্জেন্ট হাছানুজ্জামান বলেন, বুধবার (১৩ জানুয়ারি,২০২১) ১৪.৩০ টায় ভিকটিম বি-বাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে মেয়র হানিফ ফ্লাইওভার ট্রাফিক পুলিশ বক্সের নিকট আসলে গ্রেফতারকৃত আকাশ ভিকটিমের ডান কানে থাকা স্বর্নের দুল ছিনিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় জনগনের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভিকটিমের কানের লতিতে জখমপ্রাপ্ত হয়। ট্রাফিক পুলিশ ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

গ্রেফতারকৃত আকাশকে পল্টন থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে ট্রাফিক পুলিশের এ কর্মকর্তা জানান।

এ ঘটনায় ভিকটিমের ছেলের অভিযোগের প্রেক্ষিতে পল্টন থানায় মামলা রুজু হয়েছে।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: