অসচ্ছল পুরোহিতসহ নানা পেশার মানুষের মাঝে অনুদান বিতরণ করলেন নরসিংদীর জেলা প্রশাসক
করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলার অসচ্ছল পুরোহিত ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। এসময় করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০০ অসহায় ব্যক্তি/ পরিবারের মাঝে মোট ১,৫১,৫০০ টাকা এবং ৭২ জন অসচ্ছল পুরোহিতের মাঝে ১,৪৪,০০০ টাকা অনুদান বিতরণ করা হয়।
গতকাল উক্ত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথিছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
করোনা দুর্যোগে দৃঢ় নেতৃত্বের পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণার্থে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর মমতার পরশ সর্বত্র ছড়িয়ে দিয়েছেন উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার অসচ্ছল জনসাধারণের হাতে তুলে দিতে পেরে জেলা প্রশাসন গৌরবান্বিত হয়েছে মর্মে উল্লেখ করেন।


