শিরোনাম

South east bank ad

অনুদান ও চিকিৎসা সহায়তা নিয়ে অসচ্ছল ইমাম ও জটিল রোগে আক্রান্তদের পাশে নরসিংদী জেলা প্রশাসন

 প্রকাশ: ০২ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

অনুদান ও চিকিৎসা সহায়তা নিয়ে অসচ্ছল ইমাম ও জটিল রোগে আক্রান্তদের পাশে নরসিংদী জেলা প্রশাসন

আজ ০২ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অর্থ হতে নরসিংদীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এঁর অভিপ্রায়ে অসচ্ছল ইমামদের মাঝে অনুদান বিতরণ এবং জটিল রোগে আক্রান্তদের মাঝে সমাজকল্যাণ পরিষদের চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

করোনাজনিত বর্তমান পরিস্থিতিতে সকল শ্রেণির অসচ্ছল ব্যক্তিদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি রয়েছে উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে যথোপযুক্ত ক্ষেত্রে যথাযথভাবে প্রাপ্ত অর্থের ব্যবহার নিশ্চিতকরণের জন্য সকলের প্রতি আহবান জানান।
এসময় নরসিংদী জেলার সকল উপজেলায় একযোগে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল প্রাপ্ত অর্থের মধ্য থেকে ১১৬ জন ইমামের মাঝে মোট ২ লক্ষ ৯০ হাজার টাকা এবং সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ২২২ জন জটিল রোগাক্রান্ত ব্যক্তির মাঝে মোট ১ কোটি ১১ লক্ষ টাকা অনুদান বিতরণ করা হয়।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: