জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্টের এজিএম অনুষ্ঠিত
জনতা ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (জেসিআইএল) ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি কোম্পানির মতিঝিলে অনুষ্ঠিত হয়েছে।
জেসিআইএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং জনতা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর মো. মজিবর রহমানের সভাপতিত্বে সভায় কোম্পানির পরিচালক ও শেয়ারহোল্ডাররা, জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালকরা, মিডিয়া ব্যক্তিত্ব ও অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় কোম্পানির পক্ষে চিফ এক্সিকিউটিভ মো. আব্দুস সোবহান মিয়া, কোম্পানি সচিব আব্দুল্লাহ আল-আমিনসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চিফ এক্সিকিউটিভ আব্দুস সোবহান মিয়া জানান, গত বছর জেসিআইএল মোট ১৩ দশমিক শূন্য ৪ কোটি টাকা পরিচালন আয় অর্জন করে।


