শিরোনাম

South east bank ad

উত্তরা ব্যাংকের স্টক লভ্যাংশে বিএসইসির অনুমোদনের প্রয়োজন নেই

 প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

উত্তরা ব্যাংকের স্টক লভ্যাংশে বিএসইসির অনুমোদনের প্রয়োজন নেই

পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক পিএলসি সম্প্রতি ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল।

সে সময় ব্যাংকটি জানিয়েছিল যে স্টক লভ্যাংশের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের প্রয়োজন হবে। তবে ব্যাংকটির উদ্যোক্তা পরিচালকের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের শর্ত পূরণ হয়ে যাওয়ার কারণে স্টক লভ্যাংশের ক্ষেত্রে বিএসইসির অনুমোদনের আর প্রয়োজন হবে না বলে জানিয়েছে ব্যাংকটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮৫৬তম সভায় আসিফ রহমানকে (২.৪২ শতাংশ শেয়ারধারী) ব্যাংকটির পর্ষদে শেয়ারধারী পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে পরিচালনা পর্ষদের সম্মিলিত শেয়ার ধারণের পরিমাণ দাঁড়িয়েছে ৩০.৫৩ শতাংশে। আসিফ রহমান অন্তর্ভুক্ত হওয়ার পর পরিচালনা পর্ষদ ২০২৫ হিসাব বছরের জন্য স্টক লভ্যাংশ সুপারিশ করেছে। আসিফ রহমানের পরিচালক পদটি ২০২৫ সালের ২৯ জুলাই থেকে ২০২৬ সালের ২৮ এপ্রিল পর্যন্ত (তার অন্তর্ভুক্তি পর্যন্ত) স্বল্প সময়ের জন্য শূন্য ছিল। আসিফ রহমানের ২.৪২ শতাংশ ব্যক্তিগত শেয়ার এখনো সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্লক মডিউলে রয়েছে। তার অন্তর্ভুক্তির পর এ বছরের ২৯ এপ্রিল তারিখে ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের মোট শেয়ার ধারণের পরিমাণ দাঁড়িয়েছে ৩০.৫৩১ শতাংশে। এ প্রেক্ষাপটে পরিচালনা পর্ষদের ন্যূনতম সম্মিলিত শেয়ার ধারণ বজায় থাকায় লভ্যাংশ ঘোষণার জন্য বিএসইসির অতিরিক্ত কোনো অনুমোদন প্রয়োজন নেই। এ অবস্থায় স্টক লভ্যাংশ ঘোষণার জন্য বিএসইসির অনুমোদন প্রয়োজন—এ-সংক্রান্ত আগের সংবাদটি উপেক্ষা করার জন্য অনুরোধ জানিয়েছে উত্তরা ব্যাংক।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: