শিরোনাম

South east bank ad

বিএসআরএমের দুই কোম্পানির আয় ও নিট মুনাফা বেড়েছে

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিএসআরএমের দুই কোম্পানির আয় ও নিট মুনাফা বেড়েছে

চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেডের আয় বেড়েছে। আয় বাড়ার পাশাপাশি আলোচ্য সময়ে তাদের নিট মুনাফাও বেড়েছে। কোম্পানি দুটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসআরএম লিমিটেড: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ২ হাজার ৩৪৫ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ হাজার ৯০৫ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ২৩ শতাংশ। আলোচ্য সময়ে বিএসআরএম লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১২৩ কোটি ৯৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১২ কোটি ৬১ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১০ শতাংশ।

প্রথম প্রান্তিকে বিএসআরএম লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৭৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭১ টাকা ১৯ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বিএসআরএম লিমিটেডের ইপিএস হয়েছে ২০ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৪ টাকা ৪৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬৬ টাকা ৭৯ পয়সায়।

বিএসআরএম স্টিলস: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ২ হাজার ৬৩৮ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ হাজার ৫২৪ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৭৩ শতাংশ। আলোচ্য সময়ে বিএসআরএম স্টিলসের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯৭ কোটি ৬২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮৫ কোটি ২ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে প্রায় ১৬ শতাংশ।

প্রথম প্রান্তিকে বিএসআরএম স্টিলসের ইপিএস হয়েছে ২ টাকা ৬০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৬ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯৩ টাকা ৭৪ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বিএসআরএম স্টিলসের ইপিএস হয়েছে ১৩ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ১০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯০ টাকা ৫২ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৪ ডিসেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১০ নভেম্বর।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বিএসআরএম স্টিলসের ইপিএস হয়েছে ১০ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৯২ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮০ টাকা ৯৩ পয়সায়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: