শিরোনাম

South east bank ad

শরীফ জহীর ও রাশেদ চৌধুরী বিএবির নতুন ভাইস চেয়ারম্যান

 প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

শরীফ জহীর ও রাশেদ চৌধুরী বিএবির নতুন ভাইস চেয়ারম্যান

বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শরীফ জহীর ও রাশেদ আহমেদ চৌধুরী।

শরীফ জহির ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এবং রাশেদ আহমেদ চৌধুরী মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান।

মঙ্গলবার বিএবির ২৩০তম নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নবনির্বাচিত এই দুই ভাইস চেয়ারম্যান বিএবির বর্তমান মেয়াদের অবশিষ্ট সময়, অর্থাৎ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এর আগে বিএবির ভাইস চেয়ারম্যান ছিলেন ব্যাংক এশিয়া পিএলসির চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী এবং পূবালী ব্যাংকের চেয়ারম্যান মনজুরুর রহমান। 

সভায় সভাপতিত্ব করেন বিএবির চেয়ারম্যান এবং ঢাকা ব্যাংকের আব্দুল হাই সরকার। সভায় ব্যাংকিং খাতের উন্নয়ন ও বিএবির কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


BBS cable ad

ব্যাংক এর আরও খবর: