শিরোনাম

South east bank ad

বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

 প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

গোলাম মোস্তফা মুন্না, (যশোর):

তিনতলা বাড়িতে কাজ করার সময় গতকাল বৃহস্পতিবার ( ৬ জানুয়ারি) নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সাজ্জাদুর রহমান (১৮) যশোর সদর উপজেলার মালঞ্চী গ্রামের শাহ আলমের ছেলে।

নিহতের সহকর্মী আকরাম হোসেন জানান, সাজ্জাদুর রহমানসহ ৩/৪জন মিলে যশোর খালধার রোড আসাদুজ্জামান টিপু বাড়ির তিন ও চারতলার ছাদ ঢালায়ের সময় ইলেকট্রনিক (ডাম্পার) মেশিন দিয়ে কাজ করছিলাম।

হঠাৎ করে ডাম্পার মেশিনের বৈদ্যুতিক তার লিক হওয়ায় সাজ্জাদুরের হাত বৈদ্যুতিক তারে শর্টসার্কিটে জড়িয়ে যায় এসময় বৈদ্যুতিক তারের প্লাগ খুলে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মো. মুরসালিনুর রহমান সন্ধ্যায় মৃত্যু ঘোষণা করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: