শিরোনাম

South east bank ad

মামার ধর্ষনের শিকার ৮ বছরের ভাগ্নী: থানায় মামলা

 প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

বরগুনার বামনা উপজেলায় মামা বাড়ীতে বেড়াতে গিয়ে সৎ মামা কর্তৃক ধর্ষনের শিকার হয়েছে ৮ বছরের ভাগ্নী। ধর্ষনের শিকার ওই শিশুটির বাড়ী পাথরঘাটা উপজেলার রায়হানপুর গ্রামে।

এঘটনায় ধর্ষনের শিকার ওই শিশুটির বাবা একজনকে আসামী করে গত সোমবার রাত পৌনে ১২টার দিকে বামনা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।

ওই অভিযুক্ত ধর্ষক নাসির (১৫) বামনা উপজেলার ছোট ভাইজোড়া গ্রামের সত্তার হাওলাদারের স্ত্রী'র পূর্বের স্বামীর ছেলে।

ধর্ষনের শিকার ওই শিশুটির বাবা জানায়- গত ১৪ ডিসেম্বর তার সৎ শ্বাশুরী লাইলী বেগম শিশু মেয়েকে রায়হানপুর থেকে বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ছোট ভাইজোড়া গ্রামে নানার বাড়ীতে বেড়াতে নিয়ে আসে। গত ১৯ ডিসেম্বর রাতে ঘুমন্ত ওই শিশুটিকে নাসির জোড় করে ধর্ষন করে।

এসময় ওই শিশুটির গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ ঘটলে শিশুটি ডাকচিৎকার দিলে ঘরের লোকজন বিষয়টি টের পায়। পরে ধর্ষকের মা এই ঘটনাটি কাউকে না বলার জন্য শিশুটিকে হুমকী-ধামকী দেয় এবং শিশুটির বাবাকে মোবাইল ফোন করে গোপনাঙ্গ থেকে রক্তক্ষরনের বিষয়টি জানায়।

গত সোমবার (২০ ডিসেম্বর) সকালে শিশুটির বাবা বামনা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক ভাবে ধর্ষনের বিষয়টি নিশ্চিত করেন।

পরে সোমবার রাতেই শিশুটির বাবা বাদী হয়ে বামনা থানায় অভিযুক্ত ধর্ষক নাসিরকে আসামী করে একটি ধর্ষন মামলা দায়ের করেন।

আজ সকালে শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগির পরিবার আদালতে অবস্থান করছিলেন।

শিশুটির ফুফু বলেন- আমার শিশু ভাতিজিকে এভাবে পৈশাচিকভাবে ধর্ষন করেছে নাসির নামে বখাটে।শিশুটির অবস্থা খুব খারাপ, এখনো রক্তক্ষরণ হচ্ছে।বর্তমানে শিশুটি শারীরিক ও মানষিক ভাবে খুব ভেঙ্গে পড়েছে। এমন অমানুষিক ঘটনার বিচার চাই আমরা।

বামানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বশিরুল আলম বলেন- শিশুটির বাবা বাদী হয়ে গত সোমবার একটি ধর্ষন মামলা করেছেন। পুলিশ তাৎক্ষনিক ওই বাড়িতে অভিযান পরিচালনা করেছে। তবে আসামী নাসির ও তার মা লাইলী বেগম বর্তমানে পলাতক রয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। অতি শীঘ্রই ধর্ষক নাসির ও তার মাকে গ্রেফতার করা হবে।
/জেটএন/

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: