বিজয় দিবসে সাউথ সুরমা প্রি ক্যাডেট একাডেমির আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর দক্ষিন সুরমার ২৫ নং ওয়াডের কায়েস্থারাইলস্থ সাউথ সুরমা প্রি ক্যাডেট একাডেমির আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্টিত ।
১৬ই ডিসেম্বর দুপুরে একাডেমি প্রাঙ্গনে অনুষ্টিত সভায় সহকারি শিক্ষক আব্দুস সামাদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাডেমির বর্তমান পরিচালক প্রকৌশলী জনাব শাহাজান কবির রিপন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাডেমির প্রাক্তন শিক্ষার্থী ডাঃ এজাজ উদ্দিন আহমেদ সানী,দক্ষিন সুরমা প্রেসক্লাবের সিনিয়র সহ -সভাপতি হুমায়ুন কবির লিটন ,সাদাফ আহমদ বাবলু. খন্দকার আব্দুল আলীম,ওসমান গনি আকিক।
সাউথ সুরমা প্রি ক্যাডেট একাডেমীর শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক,শিল্পী বেগম , ফাতেমা বেগম , দিপা বেগম, মাফরিন নাহার সোনিয়া ফাহমিদা আক্তার ফাহিমা মুমমুন নাহার লোপা ,সাহিদা আক্তার আন্নী প্রমুখ ।
অনুষ্টানের শেষ পর্যায় প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।


