শিরোনাম

South east bank ad

সুন্দরবন থেকে মৃত বাঘ উদ্ধার

 প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মিম জামান, (সাতক্ষীরা) :

সুন্দরবনের গহীনে মৃত অবস্থায় পড়ে থাকা একটি বাঘ উদ্ধার করেছে বন বিভাগ।

রোবাবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি রাজাখালী খালের পাশ থেকে মৃত বাঘটি উদ্ধার করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, গহীন বনে বাঘ মরে পড়ে থাকার খবরটি জেলেরা জানায়। এখবর পেয়ে বনকর্মীরা বাঘটি উদ্ধার করে।

এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনের ভিতর থেকে একটা বয়স্ক মৃত বাঘ উদ্ধার করে রেঞ্জ অফিসে আনা হচ্ছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে বয়স হওয়ার কারণে বাঘটি মারা যেতে পারে। তবে ফরেনসিক রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: