শিরোনাম

South east bank ad

ট্রেনে ট্রাকের ধাক্কার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুশান্ত কুমার সরকার, (পাবনা) :

বৃহস্পতিবার সকালে রাজশাহী-ঢালারচর রেলরুটে পাবনা স্টেশন থেকে অদুরে মহেন্দ্রপুর রেলক্রশিং-এ ট্রেন-ট্রাক সংঘর্ষ হয়। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও রেলটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এ দুর্ঘটনার পরপরই ঢাকা-পাবনা মহাসড়কে যোগাযোগ বন্ধ হয়ে পড়লে দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ফলে বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে সাড়ে ৪ ঘন্টা পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পাবনা স্টেশন মাষ্টার মোস্তফা আলী রেজা জানান, রাজশাহী-ঢালারচর রুটে চলাচলকারী একটিই মাত্র ট্রেন আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস। বৃহস্পতিবার সকালে আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে ঢালারচরের উদ্দেশে ছেড়ে যায়। সোয়া ৬টার দিকে পাবনা-রাজশাহী রেল রুটের মহেন্দ্রপুর লেভেলক্রসিং মোড়ে চলন্ত ট্রেনের সাথে একটি ট্রাকের ধাক্কায় লাগে। এতে আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। পরে সাড়ে ৪ ঘন্টা পর সকাল ১০ টা ৩৬ মিনিটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যায়। ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হওয়ায় ঢাকা-পাবনা মহাসড়কের দুই পাশে যানজট তৈরি হয়। পরে ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: