শিরোনাম

South east bank ad

জামাল মল্লিকের নন্দ নাটকের শুটিং হচ্ছে পদ্মাপাড়ে

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাকির হোসেন, (ফরিদপুর) :

ফরিদপুর সদর উপজেলার পদ্মাপাড়ে অনুষ্ঠিত হচ্ছে জননন্দিত পরিচালক জামাল মল্লিকের পরিচালিত নাটক “নন্দ”। শুটিং ইউনিটের প্রধান ফারাবী জানায়, এই নাটকের শুটিং ২৪ আগস্ট থেকে শুরু হয়ে ২৫ আগস্ট পর্যন্ত রাত ৮.০০ পর্যন্ত চলবে।

এই নাটকে ফরিদপুরের পদ্মাপাড়ের গ্রাম্য পরিবেশে সৌন্দর্য্যময় দৃশ্য ধারন করা হচ্ছে বলে জানায়। নদীমাতৃক ফরিদপুরের অপরূপ সৌন্দর্য্য আরো আকর্ষনীয় করতে হাসির নাটক “নন্দ” এর গল্প ও অভিনেতাদের অভিনয় সক্রিয়। এই নাটকে অভিনয় করছেন, রওনক হাসান, মাসুম, তারেক, শশী, উর্মি, পলাশ খান, মেহেদী মিঠু, শাহীন শিকদারসহ আরো অনেকে।

এই নাটকে নন্দ’র মতো সরল মানুষকে নিয়ে গ্রামবাসীদের হাসাহাসি, সন্দেহ ও অভিযোগ আরোপের দৃশ্য ফুটে উঠেছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: